ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি মৎস্য বন্দরে ভয়াবহ আগুনে অন্তত ৪০টি মাছ ধরার নৌকা পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৪ থেকে ৫ কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার রাত ১১টার দিকে বিশাখাপত্তনমের একটি মৎস্য বন্দরে আগুন লাগে।